প্রবাসবেলা

মঙ্গলবার

১২ মে ২০২৬ ০৪:১৩ এএম

আর্কাইভ বাংলা কনভার্টার


স্পেনে শারদীয় দুর্গোৎসব উদযাপন

স্পেনে শারদীয় দুর্গোৎসব উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে পালিত হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। মাদ্রিদের অস্থায়ী পূজামণ্ডপে পাঁচ দিনব্যাপী এ দুর্গোৎসব বৃহস্পতিবার (২ অক্টোবর) শেষ হয়।

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ ধর্মীয় উৎসবে বাংলাদেশি ছাড়াও নেপাল ও ভারতের পশ্চিমবঙ্গের অনেক প্রবাসীও অংশ নিয়েছেন। এবার দুর্গাপূজা উপলক্ষ্যে মাদ্রিদের আলতো দে আরেনাল-এর স্থানীয় একটি হলরুমে পূজামণ্ডপ তৈরি করা হয়। বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে এ পূজামণ্ডপ আরাধনার পাশাপাশি ছিল মিলনমেলার ক্ষেত্রও।

ঢাক-ঢোল ও শঙ্খ বাজিয়ে উলু ধ্বনিতে দুর্গাপূজাকে ঘিরে ঐ এলাকা যেন পরিণত হয় উৎসবের নগরীতে। আয়োজিত এ পূজার সব তিথি-নির্ঘণ্ট মেনে পূজা পালন করা হয়। অন্যবারের মতো এবারও ছিল নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। সব বয়সের মানুষই সমানভাবে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। এ অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন বয়োজ্যেষ্ঠরা। স্পেনের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা আসেন এ পূজাতে।

মাদ্রিদ পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহা ও সাধারণ সম্পাদক বিকাশ চক্রবর্তী উৎসবমুখর পরিবেশে প্রবাসে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পেরে খুবই উৎফুল্ল প্রতিক্রিয়া জানিয়েছেন।

এসময় মাদ্রিদে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সভাপতি স্বপন কুমার সাহা, সাধারণ সম্পাদক বিকাশ চক্রবর্তী, উপদেষ্টা উত্তম মিত্র, মিঠু দেব, মোহন লাল মজুমদার, শ্যামল দেবনাথ, তাপস দেবনাথ, চমন দাশ, শান্তনু দাশ, শংকর রায়, শংকর পোদ্দার, উত্তম ভুঁইয়া, সুমন রায়, পলাশ সাহা, রাখাল দেব, রতন শীল, সুমন শীল, জয় সাহা, শ্যামল পাল, জুয়েল বৈদ্য, কার্তিক দেবনাথ, সুব্রত মল্লিক প্রমুখ। এছাড়াও বাংলাদেশ কমিউনিটির নেতারাসহ রাজনৈতিক, সামাজিক, কমিউনিটির নেতারা এবং সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্রেকিং নিউজ:
ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসীসেবায় নিবেদিত আস্থায় অদম্য ফরাজী ডেন্টালের ৯ বছরকুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পব্যাংকক ম্যারাথনে চ্যালেঞ্জ জয় করে বাংলাদেশের পতাকা উড়ালো নাহিদচার দিনে প্রবাসীরা পাঠালেন পাঁচ হাজার ৬২৪ কোটি টাকাইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভকুয়েতে প্রবাস জীবন বইয়ের মোড়ক উন্মোচনচলতি বছর মালদ্বীপে ২৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছেআমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহতইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের বাবার মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক