প্রবাসবেলা

মঙ্গলবার

১২ মে ২০২৬ ০৩:২৩ এএম

আর্কাইভ বাংলা কনভার্টার


সেবায় নিবেদিত আস্থায় অদম্য ফরাজী ডেন্টালের ৯ বছর

সেবায় নিবেদিত আস্থায় অদম্য ফরাজী ডেন্টালের ৯ বছর

মুখ ও দাঁতের সুরক্ষার স্লোগান নিয়ে ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টার লিমিটেড, ঢাকার বনশ্রীতে ২০১৭ সালের নভেম্বরে যাত্রা শুরু করে।

সাফল্যের ৯ বছরে ফরাজী ডেন্টাল বনশ্রী প্রধান শাখা ছাড়াও মিরপুর শাখা, উত্তরা শাখাসহ মোট ৩টি শাখায় প্রায় ৫০ জনের অধিক অভিজ্ঞ চিকিৎসক নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে ফরাজী ডেন্টাল বাংলাদেশের মানুষের ও প্রবাসীদের মুখে হাসি ফোটানোর জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যা আন্তরিকতা, মানবিকতা ও পেশাদারিত্বে একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে

।ফরাজী ডেন্টাল শুধু চিকিৎসায় নয়, মুখ ও দাঁতের সচেতনতার লক্ষ্যে কাজ করে যাচ্ছে শুরুর লগ্ন থেকেই। ফরাজী হাসপাতাল ও ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টারের চেয়ারম্যান স্বাস্থ্যবন্ধু ডাক্তার আনোয়ার ফরাজী ইমন স্যারের নির্দেশক্রমে প্রতিমাসে প্রথম শনিবার আমাদের সবগুলো শাখায় দুঃস্থ, অসহায় ও অস্বচ্ছল রোগিদের জন্য ফ্রি মেডিকেল ও ফ্রি ডেন্টাল ক্যাম্পের আয়োজন করা হয়, যা মানুষের সচেতনতা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক ভূমিকা পালন করে থাকে।

এছাড়াও হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, দুস্থ ও হতদরিদ্র রোগীদের চিকিৎসা ও ফ্রি ওষুধ প্রদান, বন্যার্তদের সাহায্য, বিশ্ব ইজতেমায় ফ্রি ট্রিটমেন্ট, দরিদ্রদের কর্মসংস্থান, এতিম ও অসহায় বিবাহযোগ্য কন্যার সম্পূর্ণ খরচে বিবাহ আয়োজন, বৃক্ষরোপণ, মসজিদ উন্নয়ন, প্রতিবন্ধীদের হুইলচেয়ার সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে আমরা যুক্ত থাকি।

তৎসঙ্গে বাংলাদেশের সকল সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের জন্য এবং প্রত্যেক মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, কুরআনের হাফেজদের জন্য আজীবন ৫০% ডিসকাউন্ট ঘোষণা করেছেন।

এবং আত্মমানবতার সেবায় আমরা ঢাকা সহ সারা দেশে ফ্রি ডেন্টাল চেকআপের আয়োজন করে থাকি।

আমরা বিশ্বাস করি, হাসি মানুষের মুখের সবচেয়ে সুন্দর অলংকার। একটি সুন্দর হাসি শুধু মুখকেই নয়, হৃদয়কে আলোকিত করে। আমরা মনে করি—সুস্থ দাঁত মানে সুন্দর হাসি, আর সুন্দর হাসি আত্মবিশ্বাসের চাবিকাঠি। আর এই সুন্দর হাসি নিয়েই কাজ করে যাচ্ছে ফরাজী ডেন্টালের ৩টি শাখা।

ফরাজী ডেন্টালের আধুনিক যন্ত্রপাতি, নিজস্ব OPG, RVG, DENTAL LAB, DENTAL LESER, IMPLANT CENTER ও অভিজ্ঞ ডাক্তার টিম, গবেষণা ভিত্তিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করে থাকি আন্তর্জাতিক মানের সেবা।

জাতির ক্লান্তি লগ্নে করোনা কালীন ও ২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের সেবা চলমান ছিল। ঈদ, পূজা সর্বসময় ৩৬৫ দিনই আমরা নিশ্চিত করি সুন্দর হাসির সেবা। 

এছাড়াও স্বাস্থ্যসেবা আরও সহজীকরণ করতে আমাদের “Health Connect App”-এর মাধ্যমে আমরা অনলাইনে রোগীদের সেবা প্রদান করে থাকি।

 এছাড়া একই ছাদের নিচে মুখ ও দাঁতের সকল সেবা নিয়ে, সপ্তাহে ৭ দিনই দেশের একমাত্র মাল্টি স্পেশালাইজড ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টার ৯ বছর যাবৎ সুনামের সাথে কাজ করে যাচ্ছে।

আমরা স্বপ্ন দেখি, ফরাজী হাসপাতাল ও ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টার একদিন মেডিকেল ও  ডেন্টাল কলেজে রূপান্তরিত হবে। ফরাজী ডেন্টাল ৬৪ জেলায় ৬৪টি শাখা স্থাপন করে বাংলাদেশের আপামর জনসাধারনের বিশ্বাস ও আস্থার প্রতিচ্ছবি হিসেবে বিশ্বমানের সেবা প্রদান করবে।

আমাদের এই ৯ বছরের সাফল্যের যাত্রায়, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংকসহ দেশের শীর্ষস্থানীয় ব্যাংক, বীমা, স্কুল, কলেজ, শিল্প, বানিজ্য ও সেবা প্রদানকারী প্রায় ১৬০০+ প্রতিষ্ঠানের সাথে আমরা কর্পোরেট স্বাস্থ্য চুক্তি সম্পাদন করেছি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ সুনামধন্য ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান সমূহে সচেতনতার লক্ষ্যে প্রায় ৩০০০+ ফ্রি ডেন্টাল ক্যাম্প আয়োজন করেছি।

আমাদের চেয়ারম্যান স্বাস্থ্যবন্ধু ডাক্তার আনোয়ার ফরাজী ইমন স্যারের একটি বাণী আছে—

“চিকিৎসার অভাবে যেন কোনো রুগীর মৃত্যু না হয়।”

সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ফরাজী হাসপাতাল এবং ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টার লিঃ। 

স্বপ্ন আমাদের আকাশছোঁয়া। আমরা দেশের মানুষের মুখ ও দাঁতের সুরক্ষা নিশ্চিত করে আন্তর্জাতিক অঙ্গনে সুন্দর হাসি নিয়ে কাজ করার স্বপ্ন দেখি।

পেশাদারিত্বের এই যুগে আন্তরিকতা ও মানবিকতা আজ জাদুঘরে, তবে আমরা বলি—“সেবা, আন্তরিকতা, মানবিকতা ও পেশাদারিত্বে আমরাই হবো সেরা। আমরা পারি, আমরা পারবো, আমরাই করে দেখাবো ইনশাআল্লাহ।”মুখ ও দাঁতের সুরক্ষায় ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টার লিঃ দীর্ঘজীবি হোক।


ব্রেকিং নিউজ:
ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসীসেবায় নিবেদিত আস্থায় অদম্য ফরাজী ডেন্টালের ৯ বছরকুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পব্যাংকক ম্যারাথনে চ্যালেঞ্জ জয় করে বাংলাদেশের পতাকা উড়ালো নাহিদচার দিনে প্রবাসীরা পাঠালেন পাঁচ হাজার ৬২৪ কোটি টাকাইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভকুয়েতে প্রবাস জীবন বইয়ের মোড়ক উন্মোচনচলতি বছর মালদ্বীপে ২৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছেআমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহতইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের বাবার মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক