প্রবাসবেলা

মঙ্গলবার

১২ মে ২০২৬ ০৩:২৩ এএম

আর্কাইভ বাংলা কনভার্টার


সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের চলচ্চিত্র প্রদর্শনী ও ঈদ পুনর্মিলনী

সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের চলচ্চিত্র প্রদর্শনী ও ঈদ পুনর্মিলনী

সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় ডুমারেক্স সিনেমা হলে জনপ্রিয় শিশুতোষ চলচ্চিত্র “লিলো অ্যান্ড স্টিচ” প্রদর্শনের মাধ্যমে দিনটির সূচনা করে ক্যাম্বেলটাউন বাংলা স্কুল। ছবি শেষে সবাই উপস্থিত হন ডুমারেক্স স্ট্রিট কমিউনিটি হলে, যেখানে আয়োজন করা হয় ঈদ পুনর্মিলনী।

অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, কার্যকরী ও ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ স্কুল সংশ্লিষ্ট বহু শুভানুধ্যায়ী অংশ নেন। সকাল থেকেই স্বেচ্ছাসেবকরা আয়োজনকে সফল করতে নিরলস কাজ করেছেন।

ঈদের এই আনন্দঘন পুনর্মিলনীতে ছোট-বড় সবার জন্য ছিল বিভিন্ন মজার খেলা-শিশুদের জন্য ডার্ট গেম, বড়দের জন্য দম্পতি গেম এবং ছিল আকর্ষণীয় র‍্যাফেল ড্র ও সেরা পোশাকের পুরস্কার। উপস্থিত সবাই এই আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা জানান।

ব্রেকিং নিউজ:
ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসীসেবায় নিবেদিত আস্থায় অদম্য ফরাজী ডেন্টালের ৯ বছরকুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পব্যাংকক ম্যারাথনে চ্যালেঞ্জ জয় করে বাংলাদেশের পতাকা উড়ালো নাহিদচার দিনে প্রবাসীরা পাঠালেন পাঁচ হাজার ৬২৪ কোটি টাকাইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভকুয়েতে প্রবাস জীবন বইয়ের মোড়ক উন্মোচনচলতি বছর মালদ্বীপে ২৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছেআমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহতইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের বাবার মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক