প্রবাসবেলা

মঙ্গলবার

১২ মে ২০২৬ ০৩:২৩ এএম

আর্কাইভ বাংলা কনভার্টার


সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো কুয়েত

সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো কুয়েত

কুয়েতে অপরাধ দমন ও অপরাধীদের গ্রেপ্তারে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। চলতি বছরে এসব অভিযানে বিভিন্ন দেশের ২৮ হাজার ৯৮৪ জন প্রবাসীকে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যম আরব টাইমস জানিয়েছে, ফেরত পাঠানো অধিকাংশ প্রবাসীর ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে এবং তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। ফলে তারা ভবিষ্যতে আর নতুন ভিসায় কুয়েতে প্রবেশ করতে পারবেন না। ফেরত পাঠানোদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আবাসন ও শ্রম আইন লঙ্ঘন, পলাতক আসামি, মাদক বেচাকেনা, ভিসা ব্যবসা, অবৈধ ব্যবসায়িক কার্যক্রম ও পতিতাবৃত্তিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। 

আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত এই অভিযানে গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, মিসরসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

ব্রেকিং নিউজ:
ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসীসেবায় নিবেদিত আস্থায় অদম্য ফরাজী ডেন্টালের ৯ বছরকুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পব্যাংকক ম্যারাথনে চ্যালেঞ্জ জয় করে বাংলাদেশের পতাকা উড়ালো নাহিদচার দিনে প্রবাসীরা পাঠালেন পাঁচ হাজার ৬২৪ কোটি টাকাইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভকুয়েতে প্রবাস জীবন বইয়ের মোড়ক উন্মোচনচলতি বছর মালদ্বীপে ২৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছেআমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহতইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের বাবার মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক