প্রবাসবেলা

মঙ্গলবার

১২ মে ২০২৬ ০৩:২৩ এএম

আর্কাইভ বাংলা কনভার্টার


মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশি হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশি হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

মালদ্বীপে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

রোববার (৫ অক্টোবর) বিকেলে রাজধানী মালের রাষ্ট্রপতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ আনুষ্ঠানিকতায় হাইকমিশনার নাজমুল ইসলাম রাষ্ট্রপতির কাছে তার কূটনৈতিক দায়িত্বপত্র উপস্থাপন করেন। এর আগে মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনীর (এমএনডিএফ) ড্রাম ও ট্রাম্পেট ব্যান্ডের নেতৃত্বে ঐতিহ্যবাহী শোভাযাত্রার মাধ্যমে রিপাবলিক স্কয়ার থেকে রাষ্ট্রপতির কার্যালয়ে হাইকমিশনারকে আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়।

পরিচয়পত্র পেশের পর এক বৈঠকে রাষ্ট্রপতি মুইজ্জু এবং হাইকমিশনার নাজমুল ইসলাম উভয়েই দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহ্যবাহী ও সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বাংলাদেশ ও মালদ্বীপের জনগণের মধ্যে পারস্পরিক সহায়তা, আস্থা ও সহযোগিতার ঐতিহাসিক বন্ধনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তা আরও গভীর ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে কৃষি, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসম্পন্ন বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই পারস্পরিক সুবিধা ও আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর, যা দুই দেশের ঐতিহাসিক বন্ধনের ভিত্তিপ্রস্তর রচনা করে।

ব্রেকিং নিউজ:
ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসীসেবায় নিবেদিত আস্থায় অদম্য ফরাজী ডেন্টালের ৯ বছরকুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পব্যাংকক ম্যারাথনে চ্যালেঞ্জ জয় করে বাংলাদেশের পতাকা উড়ালো নাহিদচার দিনে প্রবাসীরা পাঠালেন পাঁচ হাজার ৬২৪ কোটি টাকাইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভকুয়েতে প্রবাস জীবন বইয়ের মোড়ক উন্মোচনচলতি বছর মালদ্বীপে ২৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছেআমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহতইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের বাবার মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক