প্রবাসবেলা

মঙ্গলবার

১২ মে ২০২৬ ০৩:২৩ এএম

আর্কাইভ বাংলা কনভার্টার


দ. কো‌রিয়ায় শারদীয় দুর্গোৎসব পুনর্মিলনিতে রাষ্ট্রদূতের যোগদান

দ. কো‌রিয়ায় শারদীয় দুর্গোৎসব পুনর্মিলনিতে রাষ্ট্রদূতের যোগদান

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল সেখানের একটি শারদীয় দুর্গোৎসব পুনর্মিলনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন।

শ‌নিবার (৪ অ‌ক্টোবর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রাষ্ট্রদূত কোরিয়ার সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশিদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

বাংলাদেশকে শান্তি ও সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করে তিনি সারা বাংলাদেশে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসবের বিষয়টিও তুলে ধরেন তিনি।

তৌফিক ইসলাম বলেন, দক্ষিণ কোরিয়াতে প্রবাসী বাংলাদেশিদের দেশের বিভিন্ন ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের বিষয়টি তিনি প্রশংসা করেন। কারণ এর মাধ্যমে প্রবাসীদের মাঝে পারস্পরিক সহমর্মিতা এবং সহযোগিতা আরো বাড়বে বলে আশা করা যায়। 

সিউল বাংলাদেশ দূতাবাসে সব বাংলাদেশিদের কল‍্যাণে নিরলস কাজ করছে উল্লেখ করে তিনি কনসুলার বা কল্যাণ সংক্রান্ত যেকোনো সমস্যার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার জন্য নির্দ্বিধায় দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য সবাইকে আহ্বান জানান।



ব্রেকিং নিউজ:
ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসীসেবায় নিবেদিত আস্থায় অদম্য ফরাজী ডেন্টালের ৯ বছরকুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পব্যাংকক ম্যারাথনে চ্যালেঞ্জ জয় করে বাংলাদেশের পতাকা উড়ালো নাহিদচার দিনে প্রবাসীরা পাঠালেন পাঁচ হাজার ৬২৪ কোটি টাকাইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভকুয়েতে প্রবাস জীবন বইয়ের মোড়ক উন্মোচনচলতি বছর মালদ্বীপে ২৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছেআমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহতইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের বাবার মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক