প্রবাসবেলা

মঙ্গলবার

১২ মে ২০২৬ ০৩:২৩ এএম

আর্কাইভ বাংলা কনভার্টার


চার দিনে প্রবাসীরা পাঠালেন পাঁচ হাজার ৬২৪ কোটি টাকা

চার দিনে প্রবাসীরা পাঠালেন পাঁচ হাজার ৬২৪ কোটি টাকা
ছবি : সংগৃহীত

চলতি নভেম্বর মাসের প্রথম চার দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৪৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় পাঁচ হাজার ৬২৪ কোটি ২০ লাখ (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে। আজ বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান বলেন, গত বছরের নভেম্বরের প্রথম চার দিনে প্রবাসী আয় এসেছিল ২৯ কোটি ৫০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫৫ দশমিক ৬০ শতাংশ।

এদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ৪ নভেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে এক হাজার ৬১ কোটি ডলার। গত বছরের ১ জুলাই থেকে ৪ নভেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৯২৩ কোটি ২০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ৯০ শতাংশ।


ব্রেকিং নিউজ:
ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসীসেবায় নিবেদিত আস্থায় অদম্য ফরাজী ডেন্টালের ৯ বছরকুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পব্যাংকক ম্যারাথনে চ্যালেঞ্জ জয় করে বাংলাদেশের পতাকা উড়ালো নাহিদচার দিনে প্রবাসীরা পাঠালেন পাঁচ হাজার ৬২৪ কোটি টাকাইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভকুয়েতে প্রবাস জীবন বইয়ের মোড়ক উন্মোচনচলতি বছর মালদ্বীপে ২৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছেআমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহতইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের বাবার মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক