প্রবাসবেলা

মঙ্গলবার

১২ মে ২০২৬ ০৩:২৩ এএম

আর্কাইভ বাংলা কনভার্টার


কানাডায় অভিনয় দম্পতি রহমত আলী-ওয়াহিদা মল্লিক জলি সংবর্ধিত

কানাডায় অভিনয় দম্পতি রহমত আলী-ওয়াহিদা মল্লিক জলি সংবর্ধিত

বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের খ্যাতিমান অভিনয় দম্পতি রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলিকে সংবর্ধনা দিয়েছে কানাডাভিত্তিক সাংস্কৃতিক সংগঠন টরন্টো ফিল্ম ফোরাম।

শনিবার টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে আয়োজিত এক শিল্প আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি সংস্কৃতিপ্রেমী দর্শকরা।

অনুষ্ঠানে অতিথিরা বাংলাদেশের নাট্যচর্চা, মঞ্চনাটকের ইতিহাস, টেলিভিশনের রূপান্তর এবং অভিনয়ের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলি নিজেদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে এক প্রাণবন্ত পরিবেশ ও শিল্প-সম্পর্কের মেলবন্ধন তৈরি হয়।

অনুষ্ঠানে অতিথি পর্বটি পরিচালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিষ রফিক। সূচনা বক্তব্য দেন দেলওয়ার এলাহী। দুই অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মৈত্রী দেবী এবং ডিজিটাল আহ্বায়ক ফারিয়া সেহেলি।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা বলেন, এমন আয়োজনে প্রবাসে থেকেও দেশের সংস্কৃতি ও গুণীজনদের কাছাকাছি আসা যায়, যা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায়।

আয়োজক সংগঠন টরন্টো ফিল্ম ফোরাম জানিয়েছে, ভবিষ্যতেও তারা প্রবাসে বাংলাদেশি সংস্কৃতির চর্চা ও প্রচারে নিয়মিত এমন আয়োজন চালিয়ে যাবে।

ব্রেকিং নিউজ:
ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসীসেবায় নিবেদিত আস্থায় অদম্য ফরাজী ডেন্টালের ৯ বছরকুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পব্যাংকক ম্যারাথনে চ্যালেঞ্জ জয় করে বাংলাদেশের পতাকা উড়ালো নাহিদচার দিনে প্রবাসীরা পাঠালেন পাঁচ হাজার ৬২৪ কোটি টাকাইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভকুয়েতে প্রবাস জীবন বইয়ের মোড়ক উন্মোচনচলতি বছর মালদ্বীপে ২৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছেআমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহতইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের বাবার মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক