প্রবাসবেলা

মঙ্গলবার

১২ মে ২০২৬ ০৩:২৩ এএম

আর্কাইভ বাংলা কনভার্টার


ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের বাবার মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের বাবার মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
ছবি : সংগৃহীত

ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দীনের বাবা মো. আবুল হাসেম ঢালী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২২ অক্টোবর) তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তার বাড়ি শরীয়তপুর জেলার ফতেজঙ্গপুর ইউনিয়ন নগর গ্রামে।

মো. আবুল হাসেম ঢালীর মৃত্যুতে এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মো. আবুল হাসেম ঢালীর মৃত্যুর সংবাদে আমি গভীর শোকাহত হয়েছি। তিনি প্রতিবেশীদের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। পরহেজগার ও সজ্জন ব্যক্তি হিসেবেও মরহুম মো. আবুল হাসেম ঢালী এলাকায় সুপরিচিত। দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন তাকে বেহেশত নসিব এবং শোকাহত পরিবারকে মৃত্যুর শোক সহ্যের ক্ষমতা দান করেন।

বিএনপি মহাসচিব শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, ঢালী নাসিরের বাবার মৃত্যুতে ইতালিতে শোকের ছায়া নেমে এসেছে। রোমসহ পুরো ইতালিতে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা রোমের স্থানীয় টিএমসি মুসলিম সেন্টারে ইতালি বিএনপির সাবেক সহ-সভাপতি, সিকে ফুড ইতালির স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম মৃধার আয়োজনে ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দীনের বাবার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয়।

এসময় বিএনপির নেতাকর্মীরা ছাড়াও অসংখ্য সাধারণ মুসল্লি দোয়ায় অংশগ্রহণ করেন। এ ব্যাপারে ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দীন বলেন, বাবা একদম সাদাসিধে জীবনযাপন করতেন। এলাকার মানুষ খুবই সম্মান করতেন। বাবাও মানুষের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতেন। এভাবেই তিনি নিজ এলাকায় সবার প্রিয় মানুষ ছিলেন। মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগিতে মগ্ন ছিলেন। তিনি ইতালি প্রবাসীসহ সব শ্রেণিপেশার মানুষের কাছে তার বাবার জন্য দোয়া কামনা করেন, যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

ব্রেকিং নিউজ:
ডা. লাইজুকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসীসেবায় নিবেদিত আস্থায় অদম্য ফরাজী ডেন্টালের ৯ বছরকুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পব্যাংকক ম্যারাথনে চ্যালেঞ্জ জয় করে বাংলাদেশের পতাকা উড়ালো নাহিদচার দিনে প্রবাসীরা পাঠালেন পাঁচ হাজার ৬২৪ কোটি টাকাইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভকুয়েতে প্রবাস জীবন বইয়ের মোড়ক উন্মোচনচলতি বছর মালদ্বীপে ২৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছেআমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহতইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের বাবার মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক